মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের ৮ম টেস্ট সেঞ্চুরি করে কন্যার জন্মদিনে লিটনের বিশেষ উদযাপন সবুজ উইকেটে পাকিস্তানের পেস–আগুন, ৯৮ রানেই শেষ শ্রীলঙ্কা চারশ ছুঁয়ে থামল বাংলাদেশ শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাবাদার জোড়া ধাক্কা সামলে এবার লিটনকে নিয়ে হৃদয়ের প্রতিরোধ সরকারি দপ্তরে দুপুরেই সব কক্ষে তালা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলীর সম্পদ জব্দ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 155

মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সহকারী প্রকৌশলী আবু শাহাদাৎ মো. শরীফের সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত।

কুমিল্লার সাড়ে ৫১ শতক জমির উপর নির্মিত রুপায়ন দেলোয়ার টাওয়ার নামীয় ১টি বেইসমেন্ট, ১টি সেমি বেইসমেন্ট ও ১৩ তলার বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় ১২২ বর্গফুটের দোকান জব্দের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া তার নামে থাকা ৩টি ব্যাংক হিসাব ও ৬ টি বিও হিসাব এবং তার স্ত্রী ফাতেমা আক্তারের নামে থাকা একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. মাইনউদ্দিন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

আবেদনে বলা হয়েছে, আবু শাহাদাৎ মো. শরীফের বিরুদ্ধে পদ-পদবী ব্যবহারের মাধ্যমে প্রভাব খাটিয়ে অন্য কোন উৎস হতে অবৈধভাবে অর্জিত অর্থ নিজ ও তার স্ত্রী ফাতেমা আক্তার মজুমদারের নামীয় ব্যাংক হিসাবে আনয়ন করে বৈধতা প্রদানের চেষ্টা গ্রহণপূর্বক স্টান্ডার্ড ব্যাংক লিমিটেডের কুমিল্লা শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদের হিসাবে স্থানান্তরসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করার অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে।

আবু শাহাদৎ মো. শরীফ তার নামীয় স্থাবর সম্পদ, ব্যাংক হিসাব, বিও হিসাবসমূহ এবং তার স্ত্রী ফাতেমা আক্তার মজুমদারের নামীয় ব্যাংক হিসাব থেকে অর্থ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে বর্ণিত সম্পদ স্থানান্তর, হস্তান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধারকরণ দুরূহ হয়ে পরবে। এজন্য, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা মোতাবেক স্থাবর সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাবসমূহ এবং বিও হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন অবিলম্বে অবরুদ্ধ করা আবশ্যক।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলীর সম্পদ জব্দ

প্রকাশের সময় : ০৪:১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫