Dhaka ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী শাজাহান খান রিমান্ডে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
  • / 116

বাড্ডা থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

এ সময় আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা গেছে, ১৯ জুলাই বাড্ডা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন রফিকুল ইসলাম।

সেখানে আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর নিহতের মামা পরিচয়ে লুৎফুর রহমান বাদী হয়ে মামলা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাবেক মন্ত্রী শাজাহান খান রিমান্ডে

প্রকাশের সময় : ১১:৫৭:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫