Dhaka ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দ্গ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 105

চাঁদপুরে সাহরির খাবার গরম করতে গিয়ে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।

রবিবার ভোররাত ৪টার দিকে জেলা শহরের কোড়ালিয়া এলাকার প্রয়াত রুস্তম আলীর বাড়ির চতুর্থ চলায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- আব্দুর রহমান সর্দার (৬২) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৫০), তাদের ছেলে হোসেন সর্দার (৩৫) ও তার স্ত্রী খাদিজা বেগম (২৮), ছেলে মহিন (১৫), আরেক ছেলে মিরাজ হোসেন (৩০) ও তার স্ত্রী নুসরাত জাহান নিভা (২৫)। পাশের আরেকটি কক্ষে নিরাপদে থাকায় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ১২ বছরের শিশু মাহিমা।

চাঁদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহমুদুল হাসান সুমন জানান, আহতদের হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন স্থান জ্বলসে গেছে। এমন পরিস্থিতিতে ছয়জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

বাড়ির মালিকের ছেলে জাকির হোসেন ও স্থানীয়রা জানান, ভোররাতে সাহরির খাবার গরম করার জন্য গ্যাসের চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে বিকট শব্দে গোটা ছয়তলা বাড়ি কেঁপে ওঠে। এ সময় রান্নাঘর ছাড়াও আশপাশের আরো ৩টি কক্ষে আগুন লেগে যায়। এতে বিছানাপত্র এবং আসবাবপত্রের অংশবিশেষ পুড়ে যায়।

ঘটনার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে কল করা হয়। এর মধ্যে স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আহত হোসেন সর্দার জানান, লাইনের গ্যাসের চুলা জ্বালাতে গিয়েই হঠাৎ এমন কাণ্ড। তার ধারণা, বাসার দরজা-জানালা সব বন্ধ থাকায় গ্যাসের আগুনে এই দুর্ঘটনা ঘটেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাহরির খাবার গরম করতে গিয়ে বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দ্গ্ধ

প্রকাশের সময় : ১২:২৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫