গুরুত্বপূর্ণ সংবাদ:
রমজান উপলক্ষে বাজার মনিটরিং

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০২:৩২:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫
- / 179

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং এর অংশ হিসেবে রাজবাড়ী শহরের ফলবাজার ও সবজিবাজারে মনিটরিং কার্যক্রম মঙ্গলবার পরিচালনা করা হয়।
মনিটরিংকালে ফলের দোকানসমূহে ফলের, বিশেষত খেজুর ও তরমুজের ক্রয় ভাউচার ও খুচরা বিক্রয়মূল্য যাচাই করা হয় এবং সাধারণ ক্রেতাদের মতামত শোনা হয়। এসময় দোকানিদের যৌক্তিক মূল্যের অধিক হারে বিক্রয়মূল্য নির্ধারণ না করার জন্য পরামর্শ দেয়া হয়। ন্যায্যমূল্যের অতিরিক্ত দামে ফল বিক্রয় করায় এবং দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা এবং সতর্ক করা হয়।
মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।
Tag :






















