Dhaka ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সার ডিলার নিয়োগের তারিখ এখনো নির্ধারণ হয়নি : কৃষি মন্ত্রণালয় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি, রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৬১১ জনকে নিয়োগ সাপাহারে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধবিষয়ক সচেতনতামূলক সভা কালীগঞ্জে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় স্বামীর আত্মসমর্পণ অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে : মাহদী আমিন প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির আইন অনুষদের ডিন পদে সঙ্গীত বিভাগের শিক্ষক, প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন

বনশ্রীর ছিনতাইয়ের ঘটনায় দারোয়ান আটক, নতুন মোড়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 199

গত রাতে রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় বাসার দারোয়ানকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আজ সোমবার রামপুরা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বলেন, ‘বাসায় প্রবেশের সময় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়।

এ সময় নিরাপত্তাকর্মীকে গেট খোলার কথা বললেও তিনি খোলেননি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।’
এদিকে গুলিবিদ্ধ ব্যবসায়ী আনোয়ার আজ সোমবার সাংবাদিকদের ঘটনার বিবরণ দিয়ে বলেন, ‘আমি দোকান বন্ধ করে নিজের মোটরসাইকেলে করে বাসার সামনে যাই। দারোয়ানকে বাসার গেট খুলতে বলি।

কিন্তু দারোয়ান গেট খুলেনি। এমন সময় দেখি, তিনটা মোটরসাইকেল আসতেছে, এরই মধ্যে তারা আমাকে ঘিরে ফেলে। এটা দেখে দারোয়ানের বউ গেট লাগিয়ে দেয়। তখনও তারা আমাকে গুলি বা কুপিয়ে আহত করেনি। আমি দারোয়ানকে বারবার গেট খুলতে বলি কিন্তু সে গেট খোলেনি। আপনারা ভিডিওতে দেখছেন তখন তারা আমার ব্যাগ নিয়ে টানাটানি করছিল। পরে আমাকে কুপিয়ে এবং গুলি করে আমার ব্যাগে থাকা ১৪০ থেকে ১৫০ ভরির মতো স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যায়।’

ওই সময় বাসার গেট খুলে দিলে ছিনতাই বা গুলির ঘটনা ঘটতো না বলে দাবি করেন তিনি।

ছিনতাইকারী কাউকে চিনতে পেরেছেন কি-না জানতে চাইলো আনোয়ার বলেন, ‘আমি কাউকে চিনতে পারিনি।’

তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় এসে অভিযোগ দিলে এ ঘটনায় মামলা হবে বলে জানিয়েছেন ওসি আতাউর রহমান আকন্দ।

ভাইরাল সেই ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বনশ্রীর ছিনতাইয়ের ঘটনায় দারোয়ান আটক, নতুন মোড়

প্রকাশের সময় : ০৭:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫