Dhaka ১০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী চুক্তি করে সাতদিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে যশোরবাসী মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

বিএনপিকে রাস্তায় নামাবেন না, একবার নামালে আর থামানো যাবে না: দুদু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 180

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ইউনূস সাহেব, আপনাকে বলছি আপনি ভালো মানুষ, জ্ঞানী মানুষ। দেশে-বিদেশে আপনার সুনাম আছে। এদের পাল্লায় পড়বেন না। বিএনপিকে রাস্তায় নামাবেন না, একবার নামালে আর থামানো যাবে না। ১৭ বছর পর এ বছরই ভোট হবে, বিএনপির খেলা এখনো শুরু হয়নি, কেবল জনসভার শুরু। তারেক রহমানের ১৭ বছরের সংগ্রাম চাট্টিখানি কথা নয়।

শনিবার বিকেলে (২২ ফেব্রুয়ারি) পঞ্চগড় পৌরসভা সংলগ্ন মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা শহীদ জিয়াকে এমনি এমনি রাষ্ট্রপতি হতে দেখিনি, বেগম খালেদা জিয়াকে এমনি এমনি প্রধানমন্ত্রী হতে দেখিনি। এই বছরের মধ্যেই নির্বাচন হবে, আর তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন।

তিনি বলেন, অনেকেই অনেক কথা বলছেন ইলিয়াস আলীসহ ১৬-১৭ বছর ধরে নিখোঁজ হওয়া ৮০০ তরুণের আজও সন্ধান মেলেনি। তারা কারও ভাই, কারও স্বামী, কারও সন্তান। বিএনপিকে নিয়ে সমালোচনা করছেন, ছয় বছর বিনা চিকিৎসায় মৃত্যুর কাছে চলে যাওয়া নেত্রীর প্রতি কারও নজর নেই। বিএনপি কী করেছে বা করেনি, ১৭ বছরে বিএনপির নামে ৬০ লাখ মামলা হয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঘরে ঘুমাতে পারেনি, বন-বাদাড়ে, খালে-বিলে রাত কাটিয়েছে। এমনি এমনি কি বাংলাদেশ মুক্ত হয়েছে। বছরের পর বছর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের অনেক নেতাকর্মীরা ঢাকা শহরে রিকশা চালিয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপিকে রাস্তায় নামাবেন না, একবার নামালে আর থামানো যাবে না: দুদু

প্রকাশের সময় : ০৯:৫৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫