Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা ভাষার আলোয় মেধার উচ্ছ্বাস, রাজবাড়ী একাডেমির উদ্যোগে প্রাক বাংলা উৎসব বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৩৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর নদী থেকে রমজানের মরদেহ উদ্ধার

বাসে নারীদের যৌন হয়রানি : অভিযোগ না নেওয়ায় ওসি’র বিরুদ্ধে ব্যবস্থা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 205

নাটোরের বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির অভিযোগ না নেওয়াসহ দায়িত্বে অবহেলার কারণে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান বড়াইগ্রাম থানা পরিদর্শন করতে এসে সিরাজুল ইসলামকে পুলিশ লাইনসে প্রত্যাহার করেন।

ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, ‘বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনায় ভুক্তভোগীরা থানায় গিয়ে সেবা না পাওয়ার অভিযোগ করেছেন। এছাড়া তিনি (ওসি) সঠিক সময়ে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানাননি। পুলিশের কাছে সেবা না পাওয়া দায়িত্ব অবহেলা হিসেবে গণ্য হয়। তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের কাছে বিষয়টির কৈফিয়ত চাওয়া হয়েছে এবং তাকে সাময়িকভাবে নাটোর পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।’

ডিআইজি আরও বলেন, ‘বিষয়টি তদন্ত করা হবে এবং যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাসে নারীদের যৌন হয়রানি : অভিযোগ না নেওয়ায় ওসি’র বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশের সময় : ১১:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫