বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইপিএলের নিলামে ১২ বাংলাদেশি, নেই সাকিব-মোস্তাফিজ ১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে এসি ও বিদ্যুৎ ছাড়াই ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নতুন পদ্ধতি আবিষ্কার বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব পাংশায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি ইউনুস হোসেন গ্রেপ্তার ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে ইসি কক্সবাজারে বাসচাপায় ৫ অটোযাত্রী নিহত নজরুল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পাশ্চাত্য নাটক ‘প্রমিথিউস বাউন্ড’ মঞ্চায়ন প্রতিবাদের মুখে জাবি অধ্যাপক স্নিগ্ধাকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির

খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 182

নির্বাচনের দেরি হলে ষড়যন্ত্র হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক।

কীসের আলামত শুরু হলো, কীসের ইঙ্গিত শুরু হলো, কেন বিলম্ব, কেন নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে না বলেও প্রশ্ন করেন তিনি।

আজ শুক্রবার সকালে নোয়াখালী সেনবাগে শহীদ মিনারে ফুল দেওয়ার আগে সাংবাদিকদের কাছে এ প্রশ্ন করেন তিনি।

জয়নুল আবেদীন ফারুক বলেন, ‘বিএনপি ক্ষমতার জন্য নির্বাচন নয়, বিএনপি এমন নির্বাচন চায় যেখানে মৃত ব্যক্তিরা ভোট দেবে না। যেখানে হাসিনার মতো ১৫৪ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নয়। তাই তারেক রহমান এমন নির্বাচন চান, যে নির্বাচন দিনের ভোট রাতে নয়। যে নির্বাচন ২০২৪ সাল ভাইয়ে ভাইয়ে নির্বাচন করেছেন। তাই তারেক রহমান বলেছেন, বিলম্বিত নয় বিলম্ব হলেই ষড়যন্ত্র হবে।’

বিএনপি নেতাকর্মীদেরকে তিনি বলেন, ‘স্বেচ্ছাসেবকদল, যুবকদল, ছাত্রদল, আপনারা অনেক কষ্ট করেছেন আর একটু ধৈর্য ধরুন। আপনাদের কারণেই অর্জিত হয়েছে দ্বিতীয় স্বাধীনতা।’

তিনি বলেন, ‘খেলা আবার নতুন করে শুরু হতে পারে। তার জন্য আপনারা প্রস্তুত থাকেন। জনগণের ভোটেই তারেক রহমান হবে এই দেশের প্রধানমন্ত্রী।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

খেলা আবার নতুন করে শুরু হতে পারে, প্রস্তুত থাকুন : জয়নুল আবেদীন

প্রকাশের সময় : ০৫:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫