Dhaka ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে এসপির পর পুলিশের ৭ সদস্য ক্লোজড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 147

ইয়াবাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জেলা গোয়েন্দা সংস্থার (ডিবি) ওসি জাহাঙ্গীর আলমসহ সাতজনকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী।

সোমবার একই অভিযোগে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহকে প্রত্যাহার করা হয়। তাকে পুলিশ হেডকোয়ার্টারে সংযুক্ত করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জসিম জানান, অভিযুক্তরা সবাই এখন তদন্তের আওতায় রয়েছেন।

ক্লোজডরা হলেন জেলা ডিবির ওসি জাহাঙ্গীর আলম, এসআই সমীর গুহ, কনস্টেবল জাহিদুল ইসলাম রানা, কনস্টেবল সাইফুল হাসান, কনস্টেবল মো. রেজাউল করিম খান, কনস্টেবল মোহাম্মদ ইরফান ও কনস্টেবল (ড্রাইভার) রিয়াজ উদ্দিন।

পুলিশ সুপারসহ একদল পুলিশের চাঞ্চল্যকর ইয়াবাকাণ্ড তদন্তের জন্য চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াহিদুল হক চৌধুরী বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। মঙ্গলবার তিনি জানান, তদন্ত যথারীতি এগিয়ে চলছে।

কক্সবাজারের ইয়াবা গডফাদার জসিম উদ্দিন নাহিদ সিন্ডিকেট মায়ানমার থেকে পাচার করে আনা প্রায় পাঁচ লাখ ইয়াবার চালান জব্দ করার পর কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, জেলা ডিবির ওসি জাহাঙ্গীর আলমসহ অন্যরা মিলেমিশে ভাগ-বাটোয়ারা করেন। এই সংবাদ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ব্যবস্থা গ্রহণ করে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কক্সবাজারে এসপির পর পুলিশের ৭ সদস্য ক্লোজড

প্রকাশের সময় : ০৯:৪৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫