Dhaka ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নূরুল ইসলাম দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এস এম জিলানী অজ্ঞাত নম্বর থেকে অপ্রতিমের বাবা-মাকে হুমকি, থানায় জিডি পুলিশ সেজে ট্রেনে যাত্রীকে জরিমানা, টাকা না পেয়ে চলন্ত ট্রেন থেকে ধাক্কা ভারতজুড়ে নতুন কর্মসূচি ঘোষণা ককরোচ পার্টির পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার, বাবা এখনও নিখোঁজ ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

বিএনপিতে কোনো সুযোগ সন্ধানীদের স্থান নেই : দুলু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / 139

বিএনপিতে কোনো সুযোগ সন্ধানীদের স্থান নেই বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, দলে আসার জন্য তারা (সুযোগ সন্ধানী) অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে সবাইকে সজাগ থাকবে হবে।

মঙ্গলবার দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচয় ও কর্মী সভায় তিনি এ কথা বলেন।

দুলু বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই এক থাকব। আগামীতে তার নেতৃত্বে বিএনপি এগিয়ে যাবে।

তিনি বলেন, বিগত ৪২ বছর শত কষ্ট ও নির্যাতনের মধ্যেও দলের হাল ধরে সাহসিকতার সঙ্গে দলকেও এগিয়ে নিয়ে গেছেন। অথচ দলের সুদিনে সুযোগ সন্ধানী অনেকে দলে আসার অপচেষ্টা চালাচ্ছেন। তাদের সব অপচেষ্টা ভেস্তে যাবে। এসব সুযোগ সন্ধানীদের কোনোভাবে দলে স্থান দেওয়া যাবে না।

দুলু আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি বলতে চাই, যত ষড়যন্ত্রই হোক না কেন, তা দেশের জনগণ জবাব দেবে। দেশ নিয়ে অনেকবার চক্রান্ত হয়েছে কিন্তু কেউ সফল হয়নি। তাদের সব ষড়যন্ত্র, চক্রান্ত ভেস্তে যাবে। দীর্ঘ ১৬ বছর আমরা একসঙ্গে ছিলাম এবং মৃত্যু পর্যন্ত একসঙ্গে থাকব ইনশাল্লাহ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপিতে কোনো সুযোগ সন্ধানীদের স্থান নেই : দুলু

প্রকাশের সময় : ০৫:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫