রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন

বান্দরবানে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 165

বান্দরবান পৌরসভায় নিজ বাসা থেকে রুম্পা দাশ নামে এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের বনরুপা পাড়া ২নং গলির বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রুম্পা দাশ বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর এলাকার সাধুর দোকান ১নং ওয়ার্ডের সন্তোষ দাশের মেয়ে। তার স্বামী সৌরভ কুমার ঢালী পুলিশের মেকানিক্যাল বিভাগের কনস্টেবল পদে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, সকালে স্ত্রী রুম্পা দাশের ঝুলন্ত মরদেহ জানালা দিয়ে দেখতে পান স্বামী সৌরভ কুমার ঢালী। পাশেই ছিল তার দেড় বছরের শিশু অভয় কৃষ্ণ।

মৃতের স্বামী সৌরভ ঢাকা পোস্টকে বলেন, গতকাল স্বাভাবিকভাবেই রাতের খাবার সেরে এক রুমে দেড় বছরের শিশু অভয় কৃষ্ণকে নিয়ে রুম্পা ঘুমাতে যায়। অন্য রুমে আমি একাই শুয়েছিলাম। সকালে ডাকাডাকির পরও রুমের দরজা বন্ধ পেলে, বাসার পেছনের জানলা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পাই। পরে পুলিশে খবর দিলে সবার উপস্থিতিতে দরজা ভেঙে রুম্পা দাশের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ বলেন, এখনো পর্যন্ত এটি স্বাভাবিক আত্মহত্যাই মনে হচ্ছে আমাদের কাছে। নিহত কনস্টেবল রুম্পা দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য বাইরেও যাওয়ার কথা ছিল।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাউছার। তিনি নিহত মহিলা কনস্টেবল রুম্পা দাশের মা ঝর্ণা দাশের সঙ্গে কথা বলেন। ঢাকা পোস্টকে তিনি বলেন, লাশের সুরতহাল পরীক্ষা করা হবে। বিষয়টি ঊর্ধ্বতনদেরও জানানো হয়েছে। আইনগত পক্রিয়া চলছে।

এদিকে ঘটনার পর বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নূর লিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

মারা যাওয়া কয়েক ঘণ্টা আগে রুম্পা দাশ তার ফেইসবুক পোস্টে লিখেন, ‘ভগবানের কাছে প্রার্থনা করি ভালো থাকুক পৃথিবীর সব মানুষ’ অন্য আরেকটি পোস্টে লিখেন, ‘একদিন পৃথিবীর সব মায়া ত্যাগ করতে হবে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বান্দরবানে নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১২:৫২:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫