শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইউরোপা লিগের ম্যাচে সংঘর্ষ: জর্জিয়ার রাষ্ট্রদূতকে তলব তুরস্কের রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে শিক্ষা সমাপনের হার ৯০%, উচ্চ মাধ্যমিকে পিছিয়ে: ইউনেস্কোর প্রতিবেদন পত্নীতলায় ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া ২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ ‘হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার’ জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল?

ব্যবসায় পরীমনি, চালু করলেন ‘বডি’

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / 283

ক্যারিয়ারের শুরু থেকেই ব্যক্তিজীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন চিত্রনায়িকা পরীমনি। তবে মা হিসেবে তিনি একেবারেই ব্যতিক্রম। মাতৃত্বের খবর জানার পরই সব কাজ থেকে নিজেকে গুটিয়ে নেন। সব সময় আগলে রেখেছেন সন্তানকে।

শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর একাই পালন করছেন মা-বাবার দায়িত্ব। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ব্যবসায় নামছেন অভিনেত্রী। মা এবং নবজাতকের দরকারি পণ্যের ব্র্যান্ডশপ দিচ্ছেন পরীমনি।

পরীমনি চালু করলেন নিজের প্রথম প্রতিষ্ঠান ‘বডি’।

অনলাইনভিত্তিক এ প্রতিষ্ঠানে বিক্রি হবে মা ও শিশুদের জীবনযাত্রার পণ্যসামগ্রী। শনিবার রাতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক ঘোষণা দেন অভিনেত্রী। জানান, এটিই তাঁর এবারের ভ্যালেন্টাইন। ফেসবুক লাইভে পরীমনি বলেন, ‘আমার সমস্ত ভালোবাসা দিয়ে মা ও বাচ্চাদের জন্য এই ব্যবসা শুরু করলাম।
একই ছাদের নিচে সব পণ্য পাওয়ার বিষয়টি ছিল আমার দীর্ঘদিনের ড্রিম প্রজেক্ট। মাতৃত্বকালীন যে সমস্যাগুলো ফেস করেছি, সেগুলো অন্যদের জন্য সহজ করে দিতেই এই ব্যবসা শুরু করেছি।’

পরী জানান, তিনি একাই প্রতিষ্ঠানটি চালু করেছেন। এখান থেকে উপার্জিত অর্থের ৫ শতাংশ ব্যয় করবেন অসচ্ছল মায়েদের জন্য। মাতৃত্বকালীন একজন নারী এবং নবজাত শিশুদের জন্য যেসব পণ্যের প্রয়োজন পড়ে, সেগুলোই বিক্রি করা হচ্ছে পরীর প্রতিষ্ঠানে।

২০২২ সালের ১০ আগস্ট প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হন পরীমনি। তার ছেলের নাম শাহীম মুহাম্মদ রাজ্য। গত মে মাসে এক কন্যাসন্তানের দত্তক নেন অভিনেত্রী। নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। এখন দুই সন্তানের দেখভাল করেই অভিনয়ে সময় দিচ্ছেন পরীমনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যবসায় পরীমনি, চালু করলেন ‘বডি’

প্রকাশের সময় : ১১:৩৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫