শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইউরোপা লিগের ম্যাচে সংঘর্ষ: জর্জিয়ার রাষ্ট্রদূতকে তলব তুরস্কের রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী প্রাথমিকে শিক্ষা সমাপনের হার ৯০%, উচ্চ মাধ্যমিকে পিছিয়ে: ইউনেস্কোর প্রতিবেদন পত্নীতলায় ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া ২০ বছর পর তিন ঘণ্টার গণ্ডি পেরোচ্ছেন শাহরুখ ‘হাথুরুসিংহের মতো কোচই বাংলাদেশের দরকার’ জাবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি মেহেদী, সাধারণ সম্পাদক সিজান দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল?

যে চিড়িয়াখানায়‌‌ ‘পুরুষ’ প্রবেশ নিষিদ্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 261

পুরুষের একা প্রবেশ নিষিদ্ধ করেছে জাপানের একটি চিড়িয়াখানা। তারা বলেছে, সঙ্গে নারী অথবা পরিবারের সদস্যরা থাকলেই শুধু কোনো পুরুষকে চিড়িয়াখানায় প্রবেশ করতে দেয়া হবে।

পূর্ব জাপানের তোচিগি প্রিফেকচারে ‘হিলিং প্যাভিলিয়ন’ নামে ওই চিড়িয়াখানায় এসংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

কেনো এমন সিদ্ধান্ত সে বিষয়ে বিস্তারিত জানিয়ে চিড়িয়াখানাটির পরিচালক মিসা মামা বলেছেন, নারী দর্শনার্থীরা বেশ কয়েকবার যৌন হেনস্তার অভিযোগ জানিয়েছেন। আর সব ক্ষেত্রেই অভিযুক্ত হলেন পুরুষ, যারা পরিবার ছাড়া একা চিড়িয়াখানায় ঘুরতে এসেছিলেন তারাই এসব কাণ্ড ঘটিয়েছেন।

ওই চিড়িয়াখানায় পশুপাখিকে স্পর্শ করা যায়। তাদের সঙ্গে সময় কাটানো যায়। কুকুর, বিড়াল, ভেড়াকে নিজের হাতে খাওয়ানো যায়। এভাবে মানুষজনের মানসিক, শারীরিক সমস্যা নিরাময়ের চেষ্টা হয় এই চিড়িয়াখানায়।

দর্শনার্থীরা চাইলে নিজেদের পোষা প্রাণীও সঙ্গে নিয়ে যেতে পারেন এই চিড়িয়াখানায়। মিসা মামা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন, এবার থেকে আর পুরুষরা একা এলে সেখানে প্রবেশ করতে পারবেন না। সঙ্গে পরিবার বা বন্ধু-বান্ধবীরা থাকলে প্রবেশ করা যাবে।

শুধু নারী দর্শনার্থী নন, মিসা মামা নিজেও ‌‘সিঙ্গেল পুরুষের’ হেনস্তার শিকার হয়েছেন। কখনো কখনো নারীদের উদ্দেশে কুমন্তব্যও করা হয়েছে।

মিসার এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কয়েকজন নারী কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন। কয়েকজন পুরুষ লিখেছেন, ‘অনেকেই একা পশুপাখির সঙ্গ উপভোগ করতে যান। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কারণে তা আর হবে না।’

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

যে চিড়িয়াখানায়‌‌ ‘পুরুষ’ প্রবেশ নিষিদ্ধ

প্রকাশের সময় : ০৭:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫