Dhaka ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সংস্কার ছাড়া নির্বাচন জনগণ গ্রহণ করবে না : চরমোনাই পীর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 169

ইসলামী আন্দোলন বাংলাদেশ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, যদি সংস্কার ছাড়া নির্বাচন দেওয়া হয়, ওই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ওই নির্বাচন জনগণ গ্রহণ করবে না। তাড়াহুড়ার কিছু নেই। আগে প্রয়োজনীয় সংস্কার করে তারপর নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি শহরের পৌরসভা চত্বরে অনুষ্ঠিত গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি আরো বলেন, ‘আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। যদি সংখ্যানুপাতিক হারে নির্বাচন হয় তাহলে সংসদে জাতীয় সরকার গঠন হবে। যেখানে প্রতিটি মানুষের প্রতিনিধি সংসদে থাকবে।

প্রত্যেকে সংসদে কথা বলতে পারবে। বিএনপিও জাতীয় সরকার চায়। আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে উত্তম পদ্ধতি হলো পিআর সিস্টেম নির্বাচন। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করে পিআর সিস্টেমে নির্বাচন দেওয়ার দাবি করছি।
’
তিনি বলেন, পার্বত্য শান্তিচুক্তি করা ভুল ছিল। একই সঙ্গে পার্বত্য এলাকায় বিদ্যমান সব কোটা বাতিলের দাবি জানিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সব নিয়োগ সম্পন্ন করার দাবি করেন তিনি।

পাহাড়ে সবার ভূমি বসবাসের অধিকার দাবি করে তিনি বলেন, ‘এখানে বাঙালি-পাহাড়ি কোনো ভেদাভেদ থাকবে না। পাহাড়ের নিরাপত্তা বাড়াতে সীমান্তে সড়ক দ্রুত শেষে করতে হবে। আমাদের দেশের এক ইঞ্চিও মাটিও কাউকে দখল করতে দেব না। দখল করতে চাইলে রক্ত দিয়ে তা প্রতিহত করব।’
তিনি আরো বলেন, ইসলামী সরকার ক্ষমতায় এলে সাম্যের মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। ইসলামী অর্থনীতি গরিবদের জন্য। যে পরিমাণ টাকা লুট করা হয়েছে সেগুলো গরিবদের জন্য যদি দেওয়া হতো দেশে কোনো গরিব থাকবে না। প্রতিটি শিশু দেড় লাখ টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে বলে দাবি করেন তিনি।

গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি শাখার সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীনের সভাপতিত্ব আরো বক্তব্য দেন ইমলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জান্নাতুল ইসলাম, মাওলানা আরিফ মেহের উদ্দিন, মো. শরিফুল আলম চৌধুরী প্রমুখ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংস্কার ছাড়া নির্বাচন জনগণ গ্রহণ করবে না : চরমোনাই পীর

প্রকাশের সময় : ০৯:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫