Dhaka ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা বীথির মৃত্যু: সেবার পেশায় থেকেও অপচিকিৎসার বলি! বর্ণিল আয়োজনে শুরু ২ দিন ব্যাপী বাংলা উৎসব॥ সহস্রাধিক শিশ-কিশোরের ঊচ্ছ্বাস পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, বড় বিপর্যয় ঘোষণা প্রেসিডেন্টের কুমিল্লায় তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন অটোরিকশাচালক সুমন: পুলিশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা দেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা এআইকে ‘সুপার ইন্টেলিজেন্স’ না বললে শত্রু হিসেবে গণ্য করা হবে: হুঁশিয়ারি ট্রাম্পের প্রথম দিন শেষে ৮ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩১৭ রান

সারা দেশে ‘ডেভিল হান্ট’সহ অন্যান্য অভিযানে গ্রেফতার ১৫২১

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 189

ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে আরও ৩৪৩ জন গ্রেফতার হয়েছেন। ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে মোট এক হাজার ৫২১ জন গ্রেফতার হয়েছেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি জানান, অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৩৪৩ জনকে। বিশেষ এই অভিযানসহ অন্যান্য অভিযানে গতকাল রাত থেকে আজ পর্যন্ত এক হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপারেশন ডেভিল হান্টে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, আটটি লাঠি, চারটি রড ও চারটি রামদা উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়।

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে শনিবার সারা দেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সারা দেশে ‘ডেভিল হান্ট’সহ অন্যান্য অভিযানে গ্রেফতার ১৫২১

প্রকাশের সময় : ০৯:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫