মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

শেখ হাসিনার উড়োজাহাজ চাওয়াকে ‘উন্মাদনা’ বললেন চিফ প্রসিকিউটর

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৫২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • / 3

বাংলাদেশে ফিরতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা ছাড়া আর কিছুই নয়’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, এটি একটি হাস্যকর ঘটনা। শেখ হাসিনার মুখপাত্র উড়োজাহাজ চাওয়ার যে দাবি করেছেন, তা উন্মাদনা ছাড়া আর কিছুই নয়। কারণ, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও উড়োজাহাজ চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।

ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত অন্য আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন—এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, তারা বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে কোনো কর্মকাণ্ড করছেন না। অন্য দেশে কোনো আসামির তৎপরতা থাকলে তা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জানাতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। দলটির নেতাকর্মীরা যে খুনি, তা তারা প্রকারান্তরে বিশ্বের কাছে প্রমাণ করছেন।

এসব আসামিকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমেই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার বা ট্রাইব্যুনাল বাধ্য হতে পারে।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, দলটির বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেখ হাসিনার উড়োজাহাজ চাওয়াকে ‘উন্মাদনা’ বললেন চিফ প্রসিকিউটর

প্রকাশের সময় : ১১:৫২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬