Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা ভাষার আলোয় মেধার উচ্ছ্বাস, রাজবাড়ী একাডেমির উদ্যোগে প্রাক বাংলা উৎসব বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৩৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর নদী থেকে রমজানের মরদেহ উদ্ধার

অনৈতিক কাজে লিপ্ত থাকায় হোটেল থেকে ৯ নারীসহ আটক ১৬

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
  • / 280

বগুড়ায় মাটিডালির একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কাজে লিপ্ত থাকায় ৯ জন নারীসহ ১৬ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় শহরের মাটিডালী এলাকার হোটেল ড্রিম প্যালেস থেকে তাদের আটক করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর রাকিব হোসেন।

ইন্সপেক্টর রাকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় হোটেল ড্রিম প্যালেসে অভিযান চালানো হয়। এসময় অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জন নারী রয়েছেন।

তিনি আরও বলেন, আটককৃত নারীদের বাড়ি বাগেরহাট, খুলনা, নওগাঁ, চাঁদপুর, গাজীপুর, নেত্রকোণা, শরীয়তপুর, দিনাজপুর ও গাইবান্ধা এলাকার বাসিন্দা। অপরদিকে আটককৃত পুরুষ সবাই বগুড়ার বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযান শেষে আটককৃত নারীদের বগুড়া সদর থানার পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অনৈতিক কাজে লিপ্ত থাকায় হোটেল থেকে ৯ নারীসহ আটক ১৬

প্রকাশের সময় : ০২:০৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫