পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

- প্রকাশের সময় : ১১:২৫:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / 194

রাজবাড়ীর পদ্মা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রর আসিফ মুস্তাহিদের মরদেহ রোববার বিকেলে উদ্ধার হয়েছে। সে রাজবাড়ী শহরের ধুঞ্চি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। রাজবাড়ী ইয়ছিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল সে। শনিবার সকালে বন্ধুদের সাথে গোসলে নামার পর থেকে নিখোঁজ ছিল সে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে আসিফ তার দুই বন্ধুর সাথে রাজবাড়ী গোদারবাজার এলাকার পদ্মা নদীতে গোসল করতে নামে। পানি শুকিয়ে নদীর আকার ছোট হয়ে যাওয়ায় সাঁতরে ওই পাড়ে যায়। ফেরার সময় দুজন পাড়ে চলে এলেও আসিফ ফিরতে পারেনি। স্থানীয় লোকজন ও ফায়ার কর্মীরা শনিবার দিনভর চেষ্টা করেও আসিফের সন্ধান পায়নি। রোববার ফায়ার সার্ভিসের ডুবুরি দল আবারও অভিযানে নামে। বিকেল চারটার দিকে আসিফের মরদেহের অংশ ভেসে উঠলে তাকে উদ্ধার করা হয়।
রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক জাকির হোসেন জানান, একটানা দুই দিন চেষ্টার পর কিশোর আসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে।






















