Dhaka ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদর আসনে আমিই প্রধানমন্ত্রী: আমির হামজা ভাষার আলোয় মেধার উচ্ছ্বাস, রাজবাড়ী একাডেমির উদ্যোগে প্রাক বাংলা উৎসব বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসুন: প্রধানমন্ত্রী নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল ভারতের স্বাধীনতা দিবসে বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রপ্তানি বন্ধ নওগাঁর ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার বিএনপি ৩১ দফা দেয়, পূরণ করে ৩২ দফা পর্যন্ত: স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৩৯ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ঝিনাইদহে নিখোঁজের তিনদিন পর নদী থেকে রমজানের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় আগ্রাসন প্রতিরোধে লংমার্চ ও জেয়াফত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / 231

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে লং মার্চ উপলক্ষে রান্নার আয়োজন চলছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে শুরু হয় এ কার্যক্রম। রান্নার উদ্দেশ্যে মাঠে একটি গরু বেঁধে রাখা হয়েছে। চলছে জবাইয়ের আয়োজন।

শনিবার রাত ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ৭টি বাসে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছে মানুষ। অনেকে শিবগঞ্জে এসে পৌঁছেছেন, অনেকে এখনো রাস্তায়।

যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল করিম বলেন, গত রাত ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ৭টি বাসে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে রওনা দিয়েছিলাম। সকাল ১০টায় শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলে এসেছি।

তিনি বলেন, সীমান্তে বার বার আগ্রাসন চালাচ্ছে ভারত। এর প্রতিবাদে আমাদের এই লং মার্চ। আমরা গরু কেটে খেয়ে ভারতকে প্রতিবাদ জানাবো। ভারত মুসলমানদের ওপর সব সময় অত্যাচার নির্যাতন করে আসছে। এটি আর আমরা হতে দেবো না। তাই এই লং মার্চ।

একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. জাহিদুল ইসলাম বলেন, ভারত আমাদের ওপর অনেক নির্যাতন করেছে। মুসলিমদের অধিকার গরুর মাংস খেতে পারবে। কিন্তু ভারত তা হতে দিচ্ছে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় আগ্রাসন প্রতিরোধে লংমার্চ ও জেয়াফত

প্রকাশের সময় : ১২:৩৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫