ইসলামপুরে ছাত্রদলের কর্মী সম্মেলন
- প্রকাশের সময় : ০৮:৪৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
- / 232
বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রামদিয়া বেণীমাধব বেপিন চন্দ্র (বিএমবিসি) উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মলন অনুষ্ঠিত হয়। ছাত্রদল বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রাকিব বিল্লাহ্ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের আহŸায়ক মোঃ আরিফুল ইসলাম রোমান। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব শানিনুর রহমান শাহিন। বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, বালিয়াকান্দি উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত, রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আরজাদ হোসেন আজাদ, মোঃ রিপন সরদার, রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি টোকন, আতিয়ার রহমান আতিক, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নিকবার হোসেন প্যারিস প্রমুখ।


























