Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চাঁদা না দিলে জাবি অধ্যাপকের সন্তানকে অপহরণের হুমকি বেনাপোল বন্দরের অনিয়ম তুলে ধরে প্রতিমন্ত্রীর কাছে ব্যবসায়ীদের সমাধানের দাবি আগামী তিন মাসে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব নওগাঁয় ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেফতার, একজনের ৬ মামলা আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: হারুন অর রশিদ জ্বালানি তেলের দাম বাড়তেই বেনাপোলে ট্রাকভাড়া বেড়েছে ৪–৫ হাজার টাকা জাবি সিন্ডিকেটে নাহরিন ইসলাম খানকে মনোনয়নের দাবি পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

পাংশায় আওয়ামী লীগ নেতা চেয়ারম্যানের বাড়িতে হামলা লুটপাট ভাংচুর, আহত ৫

পাংশা প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 385

 রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রব মুনা বিশ^াসের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে র্দুবৃত্তরা। হামলায় চেয়ারম্যান সমুনা বিশ^াসসহ তার পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন। হামলায় অন্য আহতরা হলেন মুনা বিশ^াসের ভাই আব্দুর রহিম, সাজেদুর রহমান ডাবলু, এনামুল হক বাবলু এবং মুনা বিশ^াসের স্ত্রী। তারা সকলেই বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র জানায়, ৫ আগস্টে পট পরিবর্তনের পর আত্মগোপনে ছিলেন চেয়ারম্যান মুনা বিশ^াস। বেশ কয়েক দিন আগে তিনি নিজ বাড়িতে ফেরেন। তারপর থেকে বাড়িতেই অবস্থান করছিলেন।

মুনা বিশ^াসের ভাই এনামুল হক বাবলু জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে অতর্কিতে হামলা চালায়। তাদের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এলোপাথারিভাবে সামনে যাকে পেয়েছে তাকেই কুপিয়ে জখম করেছে। পরে বাড়িতে থাকা স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজনৈতিক কারণে প্রতিপক্ষরা ওই বাড়িতে হামলা চালিয়ে পাঁচজনকে আহত করেছে বলে শুনেছেন। এব্যাপারে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় আওয়ামী লীগ নেতা চেয়ারম্যানের বাড়িতে হামলা লুটপাট ভাংচুর, আহত ৫

প্রকাশের সময় : ০৫:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫