শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল? শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে জিদানের সঙ্গে বেলিংহামের তুলনা, যা বললেন মরিনহো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না: আইনমন্ত্রী হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা

শাহবাগে বিক্ষোভ শহীদদের স্বজনদের

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 201

জুলাই অভ্যুত্থানে প্রতিটি হত্যার বিচার এবং শহীদ পরিবারের পুনর্বাসনের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন নিহতদের পরিবারের সদস্য ও স্বজনরা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড়ে তারা এ বিক্ষোভ শুরু করেন।

শহীদ পরিবারের সদস্যদের শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভের কারণে শাহবাগসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সড়কে তীব্র যানজট দেখা যাচ্ছে।
শহীদদের স্বজনরা বলছেন, অন্তর্বর্তী সরকার বিচারের নামে টালবাহানা করছে। সরকারের ছয় মাস পূর্ণ হলেও বিচারের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। প্রত্যেকটি শহীদদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

এ সময় সাবেক এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবি করে শহীদের স্বজনরা বলেন, আন্দোলনে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে দ্রুত। আওয়ামীলীগের রাজনীতি অবৈধ ঘোষণা করতে হবে।

রাজধানীর লক্ষ্মীবাজারে শহীদ শেখ বোরহান উদ্দিন কলেজের ছাত্র নাদিমুল হাসান এলেমের বাবা মো. শাহ আলম বলেন, সব শহীদদের হত্যার বিচার করতে হবে। শহীদ পরিবারের পুনর্বাসন করতে হবে। প্রতিটি শহীদ পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। শহীদ পরিবারের সন্তানদের শিক্ষা ও চিকিৎসা আজীবন ফ্রি করে দিতে হবে।

আন্দোলনকারীরা বলছেন, সরকারের পক্ষ থেকে কেউ এখানে এসে আশ্বাস না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শাহবাগে বিক্ষোভ শহীদদের স্বজনদের

প্রকাশের সময় : ০৪:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫