শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল? শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে জিদানের সঙ্গে বেলিংহামের তুলনা, যা বললেন মরিনহো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না: আইনমন্ত্রী হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা

শহীদ পরিবারের স্বজনদের অবরোধ, শাহবাগে যান চলাচল বন্ধ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / 164

ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের স্বজনেরা।

আজ বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করেন। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং আশপাশের রাস্তায়ও যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শহীদ পরিবারের স্বজনেরা বলছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না। এ সময় তাঁরা বিভিন্ন দাবি জানান।

অবরোধের আগে আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থান ও সমাবেশ করেন শহীদ পরিবারের স্বজনেরা।

সেই সমাবেশে মিরপুর ১০ নম্বরে গণ-অভ্যুত্থানে শহীদ হাসান আলভীর বাবা আবুল হাসান জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা না বলা পর্যন্ত তাঁরা রাজপথ ছাড়বেন না।

মিরপুর ১০ নম্বরে শহীদ সিফাত হোসেনের বাবা মো. কামাল হাওলাদার বলেন, বিচারের নামে রঙ্গমঞ্চ তৈরি করে রাখা হয়েছে। আসামি গ্রেপ্তার করে না।

শহীদ পরিবারের স্বজনদের দাবিগুলো হলো:

১. প্রতিটি হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার ১০ দিনের মধ্যে নিশ্চিত করতে হবে।

২. শহীদ ও আহত ভাইদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

৩. শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

৪. শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে ন্যায্য সম্মানী দিতে হবে।

৫. শহীদ পরিবারের মাসিক সম্মানীর দ্রুত ব্যবস্থা করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শহীদ পরিবারের স্বজনদের অবরোধ, শাহবাগে যান চলাচল বন্ধ

প্রকাশের সময় : ০১:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫