শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দুই যুগের অভিনয়জীবনে প্রথম সিনেমায় সুমাইয়া শিমু শাহাদাতের সেঞ্চুরির পরও লড়াইয়ের পুঁজি পেল কি বাংলাদেশ ‘এ’ দল? শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী বাম্পার আমনের হাসি ম্লান, সরকারি দামের চেয়ে কমে ধান বিক্রি করছেন কৃষক বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগও মিলছে জিদানের সঙ্গে বেলিংহামের তুলনা, যা বললেন মরিনহো মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না: আইনমন্ত্রী হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই দেশে আর কখনো পতিত স্বৈরাচার ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আবার মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রোহিত শর্মা

সারজিস আলম আহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 197

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় ব্রিটিশ কাউন্সিলের সামনে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত সারজিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটি শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একুশে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিম আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গিয়েছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জাবির হোসেন বলেন, সমন্বয়ক সারজিস আলম আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তার বাম চোখের পাশে সামান্য কেটে গিয়েছে। চক্ষু বিভাগে তার ক্ষত জায়গায় একটি সেলাই দেয়া হয়েছে। তবে তার চোখ ও মাথায় কোন চোট লাগেনি। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সারজিস আলম আহত

প্রকাশের সময় : ১১:০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫