বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে আটক ৪

বালিয়াকান্দী প্রতিনিধি 
  • প্রকাশের সময় : ০৯:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 195

বালিয়াকান্দিতে মো. আলম শেখ (৪৫) নামে এক ব্যবসায়ীকে  হত্যাচেষ্টার অভিযোগে চারজন যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। মঙ্গলবার রাত ৮টার দিকে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। আহত আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সেলিম শেখের ছেলে ও টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী। আটককৃতরা হলো ঠাকুরগাওয়ের সদর থানার হরেন রায়ের ছেলে সবুজ রায় (২২), মৃত মাহফুজ আলী শেখের ছেলে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) ও রাজবাড়ী সদরের ধুনচির আনু মন্ডলের ছেলে ফরহাদ মন্ডল (৩৮)।

জানা গেছে, বালিয়াকান্দির সদর ইউনিয়নের ভীমনগর জাকিরের ইটভাটার এক শ্রমিকের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল মাংস ব্যবসায়ী আলমের। এ ঘটনার জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে তাকে ভীমনগর গ্রামে এনে মাটিতে পুতে হত্যার চেষ্টা করা হয়। তার আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে তাকে উদ্ধার ও ৪ জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে জনগণের কাছ থেকে ৪ জনকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগে আটক ৪

প্রকাশের সময় : ০৯:০০:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫