Dhaka ০৩:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী ছাত্রনেতা জেসিনার পদ স্থগিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 206

উপজেলা কমিটি গঠন-সংক্রান্ত বিষয়ে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা কমিটির সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তির পদ সাময়িক স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি উপজেলা কমিটি গঠন-সংক্রান্ত সাংগঠনিক নীতিবহির্ভূত কিছু কর্মকাণ্ড তাদের নজরে পড়েছে। এজন্য জেসিনা মোর্শেদের পদ সাময়িক স্থগিত করা হয়েছে। একইসাথে এ বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাকে কমিটির সদস্যদের সামনে তিন দিনের মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন কেন্দ্রীয় কমিটির আশরেফা খাতুন, ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসেন রাজ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত জানাবে, সেই সিদ্ধান্ত বাস্তবায়নে যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কাজ করবেন।’

এ বিষয়ে জেসিনার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বড় সংগঠন, জবাব তো দিতেই হবে, এটাই স্বাভাবিক।’

এছাড়া এ বিষয়ে তিনি আর কোনো ধরনের কথা বলতে চাননি।

গত ২৬ নভেম্বর রাশেদ খানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার আহ্বায়ক ও জেসিনাকে সদস্য সচিব করে ১০১ সদস্যবিশিষ্ট যশোর জেলা কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। ছয় মাসের জন্য অনুমোদনপ্রাপ্ত কমিটি থেকে এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করেন ছয়জন।

সূত্র : ইউএনবি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বৈষম্যবিরোধী ছাত্রনেতা জেসিনার পদ স্থগিত

প্রকাশের সময় : ০৬:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫