বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

মৃত্যুর কাছে হেরে গেল অগ্নিদগ্ধ নিতুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 393

মৃত্যুর কাছে হেরে গেছে রাজবাড়ীর গোয়ালন্দে বসতঘরের আগুনে দগ্ধ স্কুলছাত্র নিতুন সরকার (১৪)। সোমবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিতুনের বাবা নিমাই সরকার জানান, আগুনে নিতুনের শরীরের প্রায় ৪৪ শতাংশ পুড়ে যায়। পাশাপাশি কিডনি ড্যামেজ হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়েছে। নিতুন সরকার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ইউসুফ আলী বেপারীর বাড়ির ভাড়াটিয়া ও ফরিদপুরের মধুখালীর নিমাই সরকারের ছেলে। সে গোয়ালন্দের লোটাস কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। গত ২৮ জানুয়ারি বিকেলে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে নিতুন ঘরের ভেতর আটকে পড়ে। পরে স্থানীয়রা ঘরের দেয়াল ভেঙে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই দিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মৃত্যুর কাছে হেরে গেল অগ্নিদগ্ধ নিতুন

প্রকাশের সময় : ০৮:৫৫:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫