Dhaka ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • / 205

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন হয়েছে। সোমবার রুপির মান ৬৭ পয়সা কমে ডলারের বিপরীতে এর মান ৮৭.২৯ এ দাঁড়িয়েছে। কানাডা, মেক্সিকো ও চীনের ওপর ট্রাম্পের শুল্ক আরোপ করায় বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দেয়ায় ভারতীয় রুপির ব্যাপক পতন ঘটেছে। খবর এনডিটিভির।

ফরেক্স ব্যবসায়ীরা জানিয়েছেন, কানাডা, মেক্সিকোর ওপর ২৫ শতাংশ এবং চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরো করে ট্রাম্প বাণিজ্য যুদ্ধের প্রথম পদক্ষেপ নিয়েছেন। দ্রুতই এটি বিশ্ব বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে। তারা আরও জানান, বৈশ্বিক বাজারে মার্কিন ডলারের ব্যাপক চাহিদার ফলে ভারতীয় রূপির মান ক্রমাগত কমে যাচ্ছে।

শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির দর ছিল ৮৬.৬২। কিন্তু চলতি সপ্তাহের শুরুতে তিন দেশের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করায় যার প্রভাব পড়েছে ভারতীয় রুপির ওপর। এদিকে রিজার্ভ ব্যাংক জানিয়েছে, সপ্তাহ শেষে ২৪ জানুয়ারি পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৫.৫৭৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৬২৯.৫৫৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় ডলারের বিপরীতে ভারতীয় রুপির রেকর্ড দরপতন

প্রকাশের সময় : ০৪:৫৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫