বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

ডিবির পৃথক অভিযানে গাঁজা ফেনসিডিল উদ্ধার \ গ্রেপ্তার ৪

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 451

রাজবাড়ীর ডিবি পুলিশ পৃথক তিনটি অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা উদ্ধার করেছে। এসব ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়।

রাজবাড়ী ডিবি সূত্র জানায়, শনিবার রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলক্রসিং এলাকা থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলো চুয়াডাঙ্গার জীবননগর থানার লক্ষীপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে ফয়সাল মিয়া ও মোঃ জামাল হোসেনের ছেলে মাসুম রানা।

একই স্থানে অপর অভিযানে তিন কেজি গাঁজাসহ রাহাত আলী নামে একজনকে গ্রেফতার করা হয়। সে চুয়াডাঙ্গা জেলার আকন্দবাড়িয়া এলাকার আবুল কাশেমের ছেলে।

অন্যদিকে পাংশা উপজেলার নাদুরিয়া এলাকা থেকে পাঁচশ পিচ ইয়াবাসহ জিল্লুর রহমান নামে একজনকে আটক করা হয়। সে একই গ্রামের আবুল কাশেমের ছেলে।

রাজবাড়ীর ডিি ব ওসি মফিজুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিদের রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডিবির পৃথক অভিযানে গাঁজা ফেনসিডিল উদ্ধার \ গ্রেপ্তার ৪

প্রকাশের সময় : ০৬:০০:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫