পাংশায় শ্রমিকদলের সংবাদ সম্মেলন ও বিক্ষোভ
- প্রকাশের সময় : ০৫:৫৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / 274
রাজবাড়ীর পাংশা উপজেলা শ্রমিক দলের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. সোবাহান মিয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পাংশা শহরের মালেক প্লাজার সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে পাংশা আজিজ সরদার মোড় থেকে একটি বিক্ষোভ মিশিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আনসার আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. সোবাহান মিয়াসহ কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মো. সোবাহান মিয়া বলেন, ২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দীর্ঘ ৫ বছর ঢাকায় পালিয়ে থাকতে হয়েছে বিএনপি করার কারণে। সে সময় আওয়ামীলীগের লোকজন আমার বাড়িতে লুটপাট করে আগুন জালিয়ে দেয়। দীর্ঘ ১৬ বছর বিএনপির প্রতিটি আন্দলোন সংগ্রহ রাজপথে থেকেছি। আজ আমাকে পাংশা উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। তখন একদল তথাকথিত বিএনপি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।


























