গুরুত্বপূর্ণ সংবাদ:
বিএনপির লিফলেট বিতরণ
বালিয়াকান্দি প্রতিনিধি
- প্রকাশের সময় : ০৫:৫৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / 437
রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার জনমত গঠনের লক্ষ্যে তৃণমূলে লিফলেট বিতরণ করা হয়। এসময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে। মানুষ তার কথা বলার ও ভোটের অধিকার ফিরে পাবে। মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। দেশে সন্ত্রাস নৈরাজ্য থাকবে না। মানুষের মুখে হাসি ফুটবে।
লিফলেট বিতরণের সময় তার সাথে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান শাহিন, যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহিদ হাসান রিপন, বর্তমান আহবায়ক সজল আহমেদ, সদস্য সচিব রফিকুজ্জামান লিটনসহ শতাধিক নেতাকর্মী।
Tag :

























