Dhaka ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক আইডি হ্যাক করে দাবি করছে অর্থ, ভয়ে আছেন ব্যবহারকারীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 280

 রাজবাড়ীতে গত কয়েক দিনে বেশ কয়েকজনের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। হ্যাকাররা বিভিন্ন জনের ম্যাসেঞ্জারে মেসেজ পাঠিয়ে দাবি করছে অর্থ। একারণে ফেসবুক ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে চরম ভয়ে রয়েছে। হ্যাক হওয়া আইডির মধ্যে রাজবাড়ীর কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও রয়েছেন।

জানা গেছে, গত বেশ কয়েক দিন ধরে রাজবাড়ীর সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যড. দেবাহুতি চক্রবর্তী, রাবেয়া-কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রিন্টিং ব্যবসায়ী নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আতাউর রহমান, ডাক্তার তাপস কর্মকার, নারী নেত্রী আঞ্জুমান আরা, সানজিদা রিনা, শারমীন রেজাসহ অন্ততঃ ১০ জনের আইডি হ্যাক হয়েছে বলে জানা যায়। হ্যাক হওয়ার পর বিভিন্ন জনের কাছে মেসেজ পাঠিয়ে অর্থ দাবি করা হয়।

শনিবার দুপুর ১২টার দিকে হ্যাক হয় আতাউর রহমানের আইডি। আতাউর রহমান জানান, দুপুর ১২টার দিকে অচেনা নাম্বার থেকে একজন ফোন করে বলেন, তার মোবাইলে একটি মিসকল গেছে। নাম্বারটি কত? তিনি সরল মনে নাম্বারটি বলেন। তারপর তিনি ওই ব্যক্তির পরিচয় জানতে চাইতেই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর কিছু পরেই তার শ্যালিকা ফোন করে তাকে বলেন, দুলাভাই কত টাকা লাগবে। তিনি আশ^র্চ হন। বলেন, আমি তো তোমার কাছে টাকা চাইনি। তখন বুঝতে পারেন আইডি হ্যাক করা হয়েছে এবং এজন্যই তাকে ফোন করে নম্বরটি কৌশলে নিয়েছে। তিনি বলেন, অনেক চেষ্টার পর আইডিটি উদ্ধার করা গেছে।

শুক্রবার হঠাৎই ডা. তাপস কর্মকারের আইডি থেকে ম্যাসেঞ্জারে এ প্রতিনিধির কাছে পাঁচ হাজার টাকা চাওয়া হয়। তাকে টাকা পাঠানোর আশ^াস দিয়ে কীভাবে পাঠাতে হবে জানতে চাইলে সে একটি নম্বর দেয়। ওই নম্বরে অনেকবার কল করলেও ফোন রিসিভ হয়নি। বিকেলে তাপস ফোন করে টাকা দিতে নিষেধ করে জানান, তার আইডি হ্যাক হয়েছিল। সেটি উদ্ধার করা গেছে।

আইডি হ্যাক করে শুধু যে অর্থ দাবি করা হচ্ছে তা নয়। ছড়ানো হয় অশ্লীল ছবিও। এতে করে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে অনেককে।

রাজবাড়ী শহরের শিশুরাজ্য কিন্ডার গার্টেনের অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল্লাহ জানান, সেদিন কয়েকজন তাকে ফোন করে অভিযোগ করছে এমন অশ্লীল ছবি কেন পাঠাচ্ছেন। বিষয়টিতে তিনি অবাক হন। পরে বুঝতে পারেন তার আইডি হ্যাক হয়েছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরীফ আল রাজীব জানান, এ ধরনের ঘটনা তিনিও শুনেছেন। তবে কেউ অভিযোগ করেনি। যদি কেউ অভিযোগ কররে তাহলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফেসবুক আইডি হ্যাক করে দাবি করছে অর্থ, ভয়ে আছেন ব্যবহারকারীরা

প্রকাশের সময় : ০৮:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫