Dhaka ০৬:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাক্তারের অ্যাপ্রোন পরে রোগী ভাগানোর চেষ্টা, নারী আটক রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা : ওবায়দুর কারাগারে গুলশান ও বনানী থানায় নতুন ওসি কয়রায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা

আলোচিত মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন প্রেসসচিব

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 206

এবার ‍সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সেই মাফলারটি বিক্রির ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শনিবার নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ওই পোস্টে প্রেসসচিব লিখেছেন, “আলোচিত ও সমালোচিত বারবেরি মাফলারটির আসল দাম ৮৬ হাজার ৬০০ টাকায় বিক্রি হবে। যেকোনো সহৃদয় ব্যক্তি ‘অভয়ারণ্য – বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’ এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন।

পরিচয় গোপন রেখে কোনো আওয়ামী লীগের সমর্থক মাফলারটি কিনতে পারবেন বলে পোস্টে উল্লেখ করেন প্রেসসচিব। এ জন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্য গুনতে হবে ৮৬ হাজার ৬০০ ডলার। মাফলারটি দুইবার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি দেওয়া হবে বলেও জানান প্রেসসচিব।
প্রসঙ্গত, সম্প্রতি প্রেসসচিবের মাফলারের দাম ৮৬ হাজার ৬০০ টাকা এমন দাবিতে কিছু পোস্ট ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কেউ কেউ দাবি করেন, সরকারে যুক্ত হয়ে জনগণের ট্যাক্সের টাকায় এই মাফলার কিনেছেন তিনি।

এমন কিছু ফেসবুক পোস্ট নিজের প্রোফাইলে শেয়ারও করেন প্রেসসচিব। একটি পোস্টে তিনি লেখেন, আমার ব্যবহৃত মাফলারটির জন্য কেউ ৬০০ টাকা দিলেও আমি খুব খুশি হবো। এটা দিয়ে বঙ্গবাজার থেকে দুটি নতুন মাফলার কিনতে পারব।

এদিকে ফেসবুক ঘেঁটে দেখা যায়, তিনি শেখ হাসিনার পতনের অনেক আগেই এই মাফলারসহ তাঁর ছবি রয়েছে। গত বছরের ৩ এপ্রিল মাফলার গলায় কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘রাজনীতিতে যোগ দেওয়ার ঠিক আগ মুহূর্তে!! আমি বুয়েটিয়ান না!! রাজনীতি করতে আমার কোনো বাধা নেই!!’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আলোচিত মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন প্রেসসচিব

প্রকাশের সময় : ০২:০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫