Dhaka ০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধানমন্ত্রীর সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক পাচাররোধে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন পাংশায় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা থাকবে: ওসি শেখ মঈনুল ইসলাম ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, বাতিল শতাধিক এনওসি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : পোস্টাল ভোট নিবন্ধন শুরু ২৭ সেপ্টেম্বর নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামে মামলা

হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

২০২৭ সালের হজ নিবন্ধনের টাকা জমা দেয়ার সুবিধার্থে সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলোকে আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ তথ্য জানোনো হয়।

এতে বলা হয়, স্বাভাবিক ব্যাংকিং সময়ের বাইরে হওয়া সত্ত্বেও শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখাগুলো হজ নিবন্ধনকারীদের কাছ থেকে টাকা গ্রহণের জন্য খোলা থাকবে।

নিবন্ধনকারীরা টাকা জমা দিতে যতক্ষণ থাকবেন, ততক্ষণ নিরাপদে নিবন্ধনের টাকা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শাখাগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের হজের নিবন্ধনের টাকা জমা দেয়ার ব্যবস্থা সংক্রান্ত ২০ সেপ্টেম্বরের স্মারকের পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সুপারভিশন ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগ থেকে জারি করা চিঠিটি বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরো জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার অধীনে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হজ নিবন্ধনের টাকা জমা দিতে ২৫ ও ২৬ সেপ্টেম্বর খোলা থাকবে ব্যাংক

প্রকাশের সময় : ০৮:৩৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬