শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোহিত ০, কোহলি ০, শ্রেয়াস ০: যে বিব্রতকর রেকর্ডে নাম লেখাল ভারত হুমায়ূন আহমেদ একজনই, অনন্য পাকিস্তানের বিপক্ষে সাদের বিকল্প কে, যা বললেন ডুলি সাফের ইতিহাসে প্রথম ভিএআর, পরিচালনা থাইল্যান্ড থেকে মেসি-ইয়ামাল-নেইমার নয়, ফারহানকে ‘ফারহান’ হিসেবেই দেখতে চান জামাল দুই সেমিফাইনাল ঘিরে দর্শকদের যে নির্দেশনা দিল ডিএমপি দীর্ঘ ১৭ বছর শিক্ষা ও সংস্কৃতি বিকাশে কোনো উদ্যোগ নেওয়া হয়নি: সংস্কৃতিমন্ত্রী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পর এনভিডিয়া কেলেঙ্কারি নিয়ে যা ভাবছে চীন ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন আর খেলনা বন্দুক নয়’ ১০০ আসনে সরাসরি ভোটে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া উচিত: স্পিকার

টিকটক লাইভের মধ্যেই গুলি করা হয় কোরআন অবমাননাকারী সেই যুবককে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 303

২০২৩ সালে পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপিতে আগুন দিয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করা সালওয়ান মোমিকা (৩৮) নামের সেই যুবক সুইডেনে দুর্বৃত্তের গুলিতে ‍নিহত হয়েছেন। টিকটকে লাইভের সময় গুলি করা হয় মোমিকাকে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

সুইডিশ মিডিয়া বলছে, মোমিকা যখন গুলিবিদ্ধ হয়, তখন সে টিকটকে লাইভ স্ট্রিমিং করছিলেন। গণমাধ্যমের তথ্য মতে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিকটকের সেই লাইভটি বন্ধ করেছে। অর্থাৎ, গুলিবিদ্ধ হওয়ার পরও মোমিকার টিকটক থেকে লাইভ চলছিল।

স্থানীয় প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ঘটনাটি একটি বাড়ির ভেতরে ঘটেছে এবং যখন পুলিশ সেখানে পৌঁছায়, তখন তারা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।’

পরে, পুলিশ নিশ্চিত করে যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং তারা হত্যার তদন্ত শুরু করেছে। ডেনমার্কের পুলিশকেও হত্যাকাণ্ড সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানানো হয় প্রতিবেদনে।

এদিকে পুলিশ জানিয়েছে, তারা গুলির এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এ ঘটনায় রাতারাতি পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউটররা তাদের আটক করেছে।’ প্রসিকিউটর রাসমাস ওমান আন্তর্জাতিক একটি বার্তা সংস্থাকে বলেছেন, ‘আমরা খুব প্রাথমিক পর্যায়ে আছি। অনেক তথ্য সংগ্রহ করা হয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টিকটক লাইভের মধ্যেই গুলি করা হয় কোরআন অবমাননাকারী সেই যুবককে

প্রকাশের সময় : ০৮:২৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫