বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

৬৬টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল পুলিশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • / 288

রাজবাড়ী জেলার বিভিন্ন উপজেলা থেকে হারিয়ে যাওয়া ৬৬টি এন্ড্রয়েড মোবাইল সেট উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ। বৃহস্পতিবার রাজবাড়ী পুলিশ সুপারের সম্মেলন কক্ষ থেকে এসব মোবাইল ফোন হস্তান্তর করা হয়।
রাজবাড়ী জেলা পুলিশ সূত্র জানায়, মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় বিভিন্ন সময়ে রাজবাড়ী সদর থানায় ২২টি, গোয়ালন্দ ঘাট থানায় ১৫টি, পাংশা থানায় ১৭জটি, কালুখালী থানায় ৯টি এবং বালিয়াকান্দি থানায় তিনটি সাধারণ ডায়েরি হয়। জিডির সূত্র ধরে জেলা পুলিশের ক্রাইম মনিটরিং সেলের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে মোবাইলগুলো খুঁজে বের করে।
মোবাইল হস্তান্তরকালে রাজবাড়ীর পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, রাজবাড়ী জেলা পুলিশ আইন শৃঙ্খলা ডিউটির পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করে থাকে। মোবাইল হারানোর ঘটনায় জিডির প্রেক্ষিতে সাইবার ক্রাইম মনিটরিং সেল মোবাইল উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ সর্ম্পকে সর্বদা নজরদারী করে থাকে। তারই অংশ হিসেবে এই মোবাইলগুলো উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে দিতে পেরে তারা তৃপ্ত।
এসময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৬৬টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের দিল পুলিশ

প্রকাশের সময় : ০৬:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫