বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
মানুষের আয়ু কবে ১৫০ বছর হবে বাজারে এল ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারির হেলিও ৬৫ ফোন মেয়রের দপ্তরে ই-মেইলে অমিতাভ বচ্চনের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি রাতারাতি বদল নয়, বাটলারের পথেই হাঁটতে চান ঋতুপর্ণাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট বাজারে আসার পরপরই আইফোন ডুও ফোনের পর্দায় ফাটল, অভিযোগ গ্রাহকদের প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল অ্যাপলের আইফোন ডুওকে স্যামসাংয়ের খোঁচা বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি

৫ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / 233

দীর্ঘ ৫ ঘণ্টা অবরোধের পর ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের উভয় দিকে যানবাহনের দীর্ঘ যানজট সৃষ্টি হয়। বুধবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয় বলে নিশ্চিত করেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপল চন্দ দাস।

এর আগে বেলা সোয়া ১১টার দিকে রাস্তা আটকে কোম্পানি প্রতিষ্ঠা করার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলনে নামেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামবাসী।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জনসাধারণের চলাচলের রাস্তা আটকে কোম্পানি প্রতিষ্ঠার প্রতিবাদে বেলা সোয়া ১১টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন গোলড়া গ্রামবাসী। এরপর থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় মহাসড়কের ওপয় দিকে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।

ওসি রুপল চন্দ্র দাস বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গী ও গোলড়া বাসস্ট্যান্ডর মাঝামাঝি এলাকা থেকে গোলড়া গ্রামে যাতায়াতের মেঠো পথের সড়ক ছিল। পরে কোম্পানি ওই জমি কিনে নিয়ে ফ্যাক্টরি নির্মাণ করলে পায়ে হাঁটার রাস্তা বন্ধ হয়ে যায়। গোলড়া গ্রামের লোকজন পুরোনো সেই রাস্তা বহালের দাবিতে মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং গ্রামবাসী ও কোম্পানি মালিকদের সঙ্গে আলাপ আলোচনার পরে বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৫ ঘণ্টা পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

প্রকাশের সময় : ০৬:৫৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫