বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ওলিউল আজম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 293

রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন ওলিউল আজম তৈমুর। গত সোমবার রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক নবীনবরণ, বিদায় অনুষ্ঠান ও বদলি জনিত শিক্ষকদের সম্মাননা ও অবসর গ্রহণকারী শিক্ষকদের বিদায় অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। ২০২৪ সালে বিদ্যালয় থেকে নৈমিত্তিক ছুটি ভোগ না শিক্ষকদের সম্মাননা পুরস্কার প্রদান। এখানে ও তিনি সেই সম্মাননা পুরস্কার পেয়েছেন। তার হাতে ক্রেস্ট তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জেল হোসেন, অবসরপ্রাপ্ত শিক্ষক মোশারফ হোসেন, দিলীপ কর প্রমুখ।
অলিউল আযম তৈমুর মাস্টার ট্রেইনার ও কোর ট্রেইনার হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন রাজবাড়ী, ফরিদপুর ও মাগুরা জেলার শিক্ষকদের সাথে। প্রধান পরীক্ষক ঢাকা শিক্ষা বোর্ড, পরীক্ষক এনটিআরসিএ। থিয়েটার স্কুলের ষোড়শ ব্যাচের শিক্ষার্থী হিসেবে একবছরের অভিনয় শিক্ষা কোর্স করে যোগদান করেন বাংলাদেশ গ্রফ থিয়েটার অন্তর্ভুক্ত “থিয়েটার তোপখানা” – তে। একাধিক মঞ্চ নাটকে অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত অভিনয় শিল্পী হিসেবে নিয়মিত বিটিভিতে নাটকে অভিনয় করেন। এমনকি বাংলাদেশ চলচ্চিত্রে ও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। শিল্পকলার এই সৃজনশীল কর্মকান্ড তাঁর নেশা ও শখ। পেশা মূলত শিক্ষকতা। তারই ফলশ্রæতিতে পেয়েছেন জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন -২০২৩ সালে রাজবাড়ী সদর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক স্বীকৃতি। ২০২৪ সালে ও তার ব্যতিক্রম হয়নি। পেয়েছেন রাজবাড়ী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকের মর্যাদা। তাঁর ইচ্ছা শিক্ষা ও সৃজনশীলকাজের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বেঁচে থাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ওলিউল আজম

প্রকাশের সময় : ০৩:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫