রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হামজাকে পাত্তা দিচ্ছে না পাকিস্তান! ‘ভিএআরকে ঘৃণা করি,’ দুই সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মুসার রসিকতা সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা: চার দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন, ছাত্র সংগঠনগুলোর ক্ষোভ ‘চাপ সামলাতে পারেনি বাংলাদেশ’ পুয়ের্তো রিকো থেকে বিহাইন্ড দ্য সিনের ছবি দিলেন মাহি হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল জমজমাট লড়াইয়ে গোলশূন্য বাংলাদেশ-পাকিস্তান প্রথমার্ধ ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের কামিন্স কি আসলেই জানতেন না বল বিকৃতির কথা, ওয়াসিম আকরাম কী বলছেন

রাজশাহীতে অতিথি পাখি শিকারিকে ৩ দিনের কারাদণ্ড

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:০০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 152

রাজশাহীতে এক অতিথি পাখি শিকারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহী বনবিভাগের বন্যপ্রাণী পরিদর্শক এবং নৌপুলিশের যৌথ অভিযানে তাকে আটক হয়। অভিযানে চারটি মৃত অতিথি পাখি উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান।

আটককৃত যুবক লিটন হোসেন নগরীর শ্রীরামপুর এলাকার বাসিন্দা।

বনবিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, লিটনের কাছ থেকে চারটি মৃত পাতি তিলিহাঁস এবং প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পদ্মার চরে তারা নিয়মিত অভিযান চালায় এবং প্রায়ই সেখানে অতিথি পাখির মৃতদেহ পাওয়া যায়। গতকাল সন্ধ্যায় একজন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে লিটনকে আটক করতে সক্ষম হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক জামান বলেন, অভিযানে লিটনকে গ্রেপ্তার করা হয় এবং তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয়। সেই সাথে উদ্ধারকৃত অবৈধ জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজশাহীতে অতিথি পাখি শিকারিকে ৩ দিনের কারাদণ্ড

প্রকাশের সময় : ০৪:০০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫