কলেজ শিক্ষকসহ তার পরিবারের ৪ জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা

- প্রকাশের সময় : ০৬:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / 254

রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাস্তেখোলা গ্রামে কলেজ শিক্ষক সাদ্দাম হোসেনসহ তার পরিবারের আরও তিন সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন সাদ্দামের স্ত্রী আল্পনা খাতুন, শ^শুর মোহাম্মদ আলী ও ফুফু শাশুড়ি বুলু বেগম। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাদ্দামের শাশুড়ি নাজমা খাতুন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে কালুখালী থানায় একটি মামলা করেছেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তারা হলো রাজিব মন্ডল, বক্কার মন্ডল ও রফিক মন্ডল। সাদ্দাম পাংশা সরকারি কলেজের ইংরেজি শিক্ষক। আহতরা সাবাই একই গ্রামের বাসিন্দা।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাদ্দাম হোসেন জানান, এলাকায় কয়েক বখাটে যুবক বেশ কিছু দিন আগে তার কাছে চাঁদা দাবি করেছিল। শুক্রবার রাতে তিনি তার শ^শুর বাড়িতে ছিলেন। এসময় একদল দুর্বৃত্ত সেখানে তার উপর আক্রমণ করে। তার স্ত্রী, শ^শুর, ফুফু শাশুড়ি তাকে রক্ষা করতে গেলে তাদেরকেও কুপিয়ে জখম করা হয়।
কালুখালী থানার ওসি মো. জাহেদুর রহমান রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। পূর্ব শত্রæতার জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার মূল আসামি ড্যাবলিনসহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও জানান, আসামিরা খুবই খারাপ প্রকৃতির। তাদের বিরুদ্ধে নারী নির্যাতন, ডাকাতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এর আওে বেশ কয়েকবার তারা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। জামিনে বের হয়ে আবারও অপরাধে লিপ্ত হয়।






















