Dhaka ০১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আজও জন্মদিন আসে রাজবাড়ীতে কবি আবু হাসান শাহরিয়ারের জন্মদিন পালিত রাশেদ খানকে নিয়ে কুরুচিপূর্ণ গান, প্রতিবাদ করায় যুবনেতাকে হত্যার হুমকির অভিযোগ স্বাক্ষর জাল করে স্কুল পালানো, ব্যতিক্রমী শাস্তি দিলেন ইউএনও জিগাতলায় দুই ভবনে মশার লার্ভা, লাখ টাকা জরিমানা বেসরকারি মেডিকেলে এমবিবিএসে মেধাবীদের জন্য ৫ শতাংশ কোটা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী রাশিয়ার বুকে ডাইনোসরের পদচিহ্ন, রহস্য খুঁজছে বিজ্ঞানীরা কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ ভেনেজুয়েলার পাশে বিশ্বনেতারা, সহায়তার ঘোষণা বিভিন্ন দেশের বিদায় নিশ্চিত তিউনিসিয়ার, গ্রুপ সেরা মিশনে নেদারল্যান্ডস

হত্যার পর স্ত্রীর দেহ টুকরো করে প্রেশার কুকারে রান্না!

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 272

স্ত্রীকে হত্যার পর দেহ টুকরো টুকরো প্রেশার কুকারে রান্না করার অভিযোগ উঠেছে গুরু মূর্তি নামে ভারতের এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করতেই পৈশাচিক এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম বলেছে, পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের অপরাধ স্বীকার করেছেন গুরু মূর্তি নামের ওই ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে। গুরু মূর্তির স্ত্রী ভেঙ্কটা মাধবী (৩৫) নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করলে হত্যাকাণ্ডের এই ঘটনা বের হয়ে আসে।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি ভেঙ্কটা মাধবী নিখোঁজ হয়। পুলিশ তদন্ত শুরু করার পর তারা তার স্বামীকে সন্দেহ করে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে গুরু মূর্তি তার অপরাধের কথা স্বীকার করেন।

পুলিশ বলছে, স্ত্রীকে হত্যার পর গুরু মূর্তি মরদেহ বাথরুমে নিয়ে টুকরো টুকরো করে কাটেন। এরপর সেগুলো প্রেসার কুকারে সেদ্ধ করেন। পরে হাড়গুলোকে আলাদা করে মানদিস্তা দিয়ে সেগুলো গুঁড়ো করার পর আবারও সেদ্ধ করেন। এভাবে তিন দিন ধরে একাধিকবার মাংস এবং হাড় সেদ্ধ করার পর সেগুলো প্যাকেটে করে স্থানীয় একটি লেকে ফেলে দেন।

গুরু মূর্তি ভারতের একজন সাবেক সৈনিক। বর্তমানে তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ডিআরডিও) নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত। গুরু মূর্তি ও ভেঙ্কটা মাধবী দম্পতির একটি ছেলে ও মেয়ে রয়েছে। এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে জানিয়েছেন স্বজনরা। তবে কেন এবং কীভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হত্যার পর স্ত্রীর দেহ টুকরো করে প্রেশার কুকারে রান্না!

প্রকাশের সময় : ০৭:২৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫