Dhaka ০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফোনে বেশি কথা বলায় কুপিয়ে মেয়ের মাথা বিচ্ছিন্ন করলেন বাবা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 260

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজের মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। নিহতের নাম রানু বেগম (১৫)।

বুধবার দুপুর আড়াইটার সময় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রানু বেগম প্রায় সময়ই মোবাইল ফোনে বিভিন্ন ছেলের সঙ্গে কথা বলতো। বিষয়টিকে তার বাবা মঈন উদ্দীন ভালোভাবে নিতেন না। মেয়েকে নিবৃত্ত করতে বারবার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। একপর্যায়ে বুধবার দুপুরে কথা বলার সময় পিছন দিক থেকে ধারালো দা দিয়ে মেয়ের ঘাড়ে কোপ দেন মঈন। এতে তার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাবাকে আটক করেছে।

নিহত রানু বেগমের মা শাহেদা বেগম জানান, “মোবাইলে কথা বলার জেরেই এ ঘটনা ঘটিয়েছে আমার স্বামী। আমি মেয়ে হত্যার বিচার চাই।”

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক মঈন উদ্দিন থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফোনে বেশি কথা বলায় কুপিয়ে মেয়ের মাথা বিচ্ছিন্ন করলেন বাবা

প্রকাশের সময় : ০৭:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫