বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

৩ দিনব্যাপী তারুণ্য মেলা শুরু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 232

 ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজবাড়ীতে তিন দিনব্যাপী তারুণ্য মেলা শুরু হয়েছে। বুধবার সকালে রাজবাড়ী শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক।

মেলা উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ইয়াছিন উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মধূসুদন সাহা, মার্কেন্টাইল ব্যাংক রাজবাড়ী পিএলসি শাখার ব্যবস্থাপক মো. ইশরাকুজ্জামান প্রমুখ।

আলোচনার পর অতিথিবৃন্দ বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত ২৩টি স্টল পরিদর্শন করেন। যেখানে উদ্যোক্তারা নিজেদের তৈরি হস্ত, বস্ত্র, কুটির শিল্প, পিঠা-পুলিসহ বিভিন্ন খাবার ও তৈজসপত্র নিয়ে বসেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩ দিনব্যাপী তারুণ্য মেলা শুরু

প্রকাশের সময় : ০৫:২৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫