Dhaka ০৩:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আজও জন্মদিন আসে রাজবাড়ীতে কবি আবু হাসান শাহরিয়ারের জন্মদিন পালিত রাশেদ খানকে নিয়ে কুরুচিপূর্ণ গান, প্রতিবাদ করায় যুবনেতাকে হত্যার হুমকির অভিযোগ স্বাক্ষর জাল করে স্কুল পালানো, ব্যতিক্রমী শাস্তি দিলেন ইউএনও জিগাতলায় দুই ভবনে মশার লার্ভা, লাখ টাকা জরিমানা বেসরকারি মেডিকেলে এমবিবিএসে মেধাবীদের জন্য ৫ শতাংশ কোটা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী রাশিয়ার বুকে ডাইনোসরের পদচিহ্ন, রহস্য খুঁজছে বিজ্ঞানীরা কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ ভেনেজুয়েলার পাশে বিশ্বনেতারা, সহায়তার ঘোষণা বিভিন্ন দেশের বিদায় নিশ্চিত তিউনিসিয়ার, গ্রুপ সেরা মিশনে নেদারল্যান্ডস

স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে উধাও জার্মান প্রবাসী

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • / 344

বাঁয়ে শ্যালকের সাথে স্ত্রী, ডানে প্রবাসী

ফরিদপুরের নগরকান্দায় স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে শ্যালকের বউ ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাবুল হোসেন মোল্যা নামের এক জার্মান প্রবাসীর বিরুদ্ধে।

অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন তার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের কাছে পঞ্চাশ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায়, স্ত্রীর চাচাতো ভাই নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর গ্রামের নাজমুল সরদারের স্ত্রী সাদিয়া আরলী জোয়াদ্দারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন বাবুল হোসেন।

এ ঘটনায় বাবুলের প্রথম স্ত্রী ভুক্তভোগী তাহেরা ওয়াজেদ তুহিনের বড়ভাই সরদার সাইফুজ্জামান বুলবুল বাদী হয়ে ফরিদপুর আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ সরদারের মেয়ে তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে পার্শ্ববর্তী সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্টি গ্রামের মৃত আবু হানিফ মোল্যার ছেলে জার্মান প্রবাসী মোঃ বাবুল হোসেন মোল্যার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

এ ঘটনায় অভিযুক্ত বাবুল হোসেন মোল্যা বলেন, আমার বিরুদ্ধে যৌতুকের যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। বেশ কয়েক বছর ধরে আমার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে আমার সম্পর্কের অবনতি চলছিলো। আমি আমার প্রথম স্ত্রীকে আইন সম্মতভাবে তালাক দিয়ে সাদিয়াকে দ্বিতীয় বিবাহ করেছি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে শ্যালকের বউ নিয়ে উধাও জার্মান প্রবাসী

প্রকাশের সময় : ০৫:৪৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫