Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন শ্রীমঙ্গলে মাছ ধরার জালে আটকা অজগর, বন বিভাগে হস্তান্তর এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠলেন বাংলাদেশের দ্রুততম মানব শিক্ষার্থীদের সনদের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান অর্জন করতে হবে : শ্রমমন্ত্রী আখরজানী মেড়রা ঠাকুর বিলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা; এমপি গাজী নজরুল আরও চার দিনের রিমান্ডে কালুখালীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিএনপি সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 144

প্রতীকী ছবি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের সীমান্ত মার্কেট এলাকায় পটুনিতে মো. জাহাঙ্গীর আলম আইয়ুব (৫০) নামে এক বিএনপি সমর্থক খুন হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত আইয়ূব জাহাঙ্গীরের বাড়ি সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে।

খুনের ঘটনায় অভিযুক্ত সাহাব উদ্দিন সুমন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, আইয়ূব জাহাঙ্গীর বিএনপির সক্রিয় কর্মী, সুমন যুবদল নেতা। প্রাথমিক তদন্তে জানতে পারি, তাদের মধ্যে টাকাপয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিল। সুমন আইয়ূবের কাছ থেকে টাকা পেতেন। দুপুর ১টার দিকে পাওনা টাকা নিয়ে আইয়ূবের সঙ্গে সুমনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সুমন ও তার কয়েকজন সহযোগী মিলে আইয়ূবের ওপর লাঠিসোঠা নিয়ে হামলা করে। আহত আইয়ূবকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছি। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিডি প্রতিদিন/হিমেল

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপি সমর্থককে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

প্রকাশের সময় : ১০:০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫