রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে শোভাযাত্রা

- প্রকাশের সময় : ০৫:১৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
- / 216

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ ¯েøাগানকে সামনে রেখে সোমবার রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের কার্যালয় চত্ত¡র থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ পরিচালক মল্লিকা দে, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. শহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রুবায়েত মো. ফেরদৌস, রাজবাড়ী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু জাকারিয়া প্রমুখ।
জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রের সামনে শোভাযাত্রা পরবর্তী সমাবেশে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তারুণ্যের শক্তিই পারে এদেশকে বদলাতে।






















