Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারম‍্যান ও তার পরিবারের ফুলেল শুভেচ্ছা দল এখন সকাল-বিকাল ফোন করে বলে ‘আসুন মন্ত্রিত্ব দেবো’: রুমিন ফারহানা ইসির অডিটোরিয়ামে আব্দুল আউয়াল মিন্টু-হাসনাতের বাকবিতণ্ডা জামায়াত প্রার্থী আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা কৃতি শিক্ষার্থীকে বই উপহার দিয়েছে টিম রাজবাড়ী কালুখালীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া টসে ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানো অনিচ্ছাকৃত: বিসিবি ‘আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না’ পাম্প কর্মচারী রিপনকে গাড়িচাপায় হত্যার অভিযোগে সুজনসহ ২ জনের বিরুদ্ধে মামলা ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ, অন্য গ্রুপে রাখার আলোচনা
কেকেএস ও ফ্রিডম ফান্ড আয়োজিত সমন্বয় সভা

‘ছিন্নমূল ও পথশিশুদেরও জন্ম নিবন্ধন নিশ্চিত করা হবে’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • / 153

যৌনকর্মীদের সন্তান, ছিন্নমূল, পথশিশুরা সমাজের একটি অংশ। জন্ম নিবন্ধনের অধিকার থেকে তাদের বঞ্চিত করা সমীচিন হবেনা। প্রত্যেকটি শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে।

 বেসরকারি উন্নয়ন সংস্থা কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর বাস্তবায়নে এবং দি ফ্রিডম ফান্ড এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এনহানচিং প্রটেকশন অফ চাইল্ড সেক্স ট্রাফিকিং সারভাইভস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় শনিবার দুপুরে রাজবাড়ী শহরের কেকেএস প্রধান কার্যালয়ে এক সমন্বয় সভায় এমন কথা বলেছেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখার যুগ্ম সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহমেদ, রাজবাড়ী সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক রুবায়েত মো. ফেরদৌস, কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, রেজিস্টার জেনারেলের কার্যালয়ের সহকারী রেজিস্টার জেনারেল সামিউল হাসান রাহাদ ও মো. আখতার জামিল, দি ফ্রিডম ফান্ড এর প্রোগ্রাম ম্যানেজার খালেদা আক্তার শান্তা, প্রোগ্রাম এডভাইজার সুমনা চৌধুরী, কেকেএস এর সহকারী নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন প্রমুখ।

প্রধান অতিথি ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, পথশিশু বা যৌনপল্লীর শিশুরা আমাদের সমাজের অংশ। আমরা সকলে ঐক্যদ্ধ হলে এই শিশুরাও দেশ ও সমাজের উন্নয়নে অংশীদার হতে পারে। তাদের জন্য ভালো কিছু করলে সোয়াব হবে। কোনোমতেই তাদের অবহেলা করা যাবেনা। এসব শিশুদের জন্ম নিবন্ধন করতে যেসব জটিলতা আছে তা অচিরেই দূর করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কেকেএস ও ফ্রিডম ফান্ড আয়োজিত সমন্বয় সভা

‘ছিন্নমূল ও পথশিশুদেরও জন্ম নিবন্ধন নিশ্চিত করা হবে’

প্রকাশের সময় : ০৮:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫