বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা নীলফামারীতে ৯ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ ৩ দিন ‘সোহেল ভাইয়ের জীবনের শেষ ছয় দিন একসঙ্গে শুটিং করেছি’ রিয়াল-বার্সার টানাটানিতে বিশ্বকাপ ফাইনাল ‘হাইজ্যাক’ করতে প্রস্তুত মরক্কো ইতালিকে ফিরিয়ে দিতে খারাপ লেগেছিল গার্দিওলার, জানালেন কেন ছিলেন নিরুপায় রানওয়ে, ফ্যাশন, মডেলদের নিয়ে নতুন সিরিজ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ সামর্থ্যের ঘাটতি অবশ্যই স্বীকার করতে হবে: শান্ত ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি ৮ বছরের যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে মহাকাশযান

ওষুধ ও মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 182

রাজবাড়ী সদর উপজেলার কোলারহাট বাজারের একজন ওষুধ ব্যবসায়ী ও একজন মিষ্টি ব্যবসায়ীকে পৃথক অভিযোগে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য গঠিত রাজবাড়ী জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে।
বিশেষ টাস্কফোর্সের সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্ত[র রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্য সচিব কাজী রকিবুল হাসান জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও সঠিক নিয়মে বিক্রি না করার দায়ে কোলারহাট বাজারের দিপ্তী ফার্মেসীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করায় বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় তিন হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ওষুধ ও মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের সময় : ০৬:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫