Dhaka ১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা!

রাজবাড়ীর জেলা প্রশাসক পদে সুলতানা আক্তারের যোগদান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৫:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • / 603

 রাজবাড়ীর জেলা প্রশাসক পদে সুলতানা আক্তার যোগদান করেছেন। তিনি বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার স্থলাভিষিক্ত হলেন। সোমবার সুলতানা আক্তার রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে যোগ দেন। ইতিপূর্বে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তনি-২ শাখা) পদে কর্মরত ছিলেন। গত ৯জানুয়ারি তারিখে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়। একই আদেশে রাজবাড়ীর বর্তমান ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

সুলতানা আক্তার ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০৮ সালের নভেম্বরে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দিয়ে  মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি নরসিংদী জেলার রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। পরবর্তীতে তিনি জ্বালানি মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব দায়িত্ব পালন করেন। ২০২১ সালে তিনি উপসচিব পদে পদোন্নতি পান। সর্বশেষ তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২ শাখা) পদে দায়িত্ব পালন করেন। তিনি ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীর জেলা প্রশাসক পদে সুলতানা আক্তারের যোগদান

প্রকাশের সময় : ০৫:৩৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫