Dhaka ১১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রংপুরে ‘লাঙলের জানাজা’র ছবি ভাইরাল নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে এত ভোট পেয়েছেন পাটওয়ারী : মির্জা আব্বাস ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট, আহত ২ হারুন অর রশীদের বিজয়ে কালুখালীতে দোয়া মাহফিল ও শুভেচ্ছা বিনিময় ঝিনাইদহ-৪: কালীগঞ্জে নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৬, এলাকায় থমথমে পরিস্থিতি দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি : আমীর খসরু বিকাশ-নগদ-রকেটে লেনদেন স্বাভাবিক ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের : মাহদী আমিন

রাজশাহীতে মদপানে চারজনের মৃত্যু, অসুস্থ তিন

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 106

রাজশাহীর মোহনপুর উপজেলায় দেশিয় মদপানে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়াও সেবন করে আরও তিনজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত মারা গেছেন চারজন। তাদের দুইজন হাসপাতালের বাইরে ও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুইজন।

মৃতের পরিবার ও মোহনপুর থানা পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় মোহনপুর থানা পুলিশ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে। তারা হলেন মতিহার গ্রামের মহিরের ছেলে মুকুল (৩৯) ও ধোপাঘাটা গ্রামের গফুরের ছেলে জনি (৪২)।

মৃতরা হলেন মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সোলেমান আলীর ছেলে মন্তাজ আলী (৪২), ময়েজ মন্ডলের ছেলে টুটুল (২৮), মোংলার ছেলে একদিল (৫০) ও করিষা গ্রামের তুজাম্মেলের ছেলে জুয়েল (২৫)।

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুর্গাপুর গ্রামের কাশেম আলীর ছেলে পিন্টু (৩৫), মৃত জাহান আলীর ছেলে আকবর (৪৬) ও সাঈদ আলীর ছেলে মোনা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধোড়সা গ্রামের চিহ্নিত মাদক সম্রাট হান্নানের কাছে থেকে দেশিয় মদ কিনে মন্তাজের বাড়িতে বসে মদ পান করে সাত জন।

মোহনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, মদপানের ঘটনায় মারা গেছেন চারজন। একটি মাদক মামলায় দুই মাদক বিক্রেতাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক বিক্রেদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজশাহীতে মদপানে চারজনের মৃত্যু, অসুস্থ তিন

প্রকাশের সময় : ০৯:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫